Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

দাম কমার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ এএম

দাম কমার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বিজ্ঞাপন

দেশের বাজারে কমেছে সোনার দাম। ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে চার হাজার ৪৩২ টাকা। সে হিসেবে আজ বুধবার (১১৫ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সর্বশেষ দাম কমার তথ্যটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত বুধবার (৮ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছিল দুই লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার