Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম

ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা

বিজ্ঞাপন

জ্বালানি সংকটের কারণে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত। চারটা ব্যাংক বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। মিটিং শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, সরকারি বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা চলবে। আর ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে।

নাসিমুল গনি বলেন, তেল-সিএনজি চালিত যানবাহন পরিহার করে বৈদ্যুতিক বাস নামানোর সিদ্ধানত্ নেওয়া হয়েছে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো শুল্ক ছাড়াই বাস আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান বাস আমদানি করবে, তাদের শুল্ক দিতে হবে। এক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তবে শর্ত হচ্ছে যে পুরোনো বাস আমদানি করা যাবে না। নতুন ব্র্যান্ড নিউ বাস আনতে হবে।

সরকারি যেসব প্রতিষ্ঠান তাদের স্টাফ-কর্মচারীদের বাস পরিষেবা প্রদান করে, সেগুলোর ইলেকট্রিক বাস আমদানির ব্যাপারটি সরকার নিজেই তদারক করবে বলেও জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার