বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তারা ভোক্তা পর্যায়ে অটোগ্যাস এবং এলপিজি উভয়ের দাম বৃদ্ধি করেছে। অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ।
এছাড়া, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১,৭২৮ টাকা হয়ে গেছে, যা আগে ছিল ১,৩৪১ টাকা।
চলতি এপ্রিল মাসের জন্য অন্যান্য সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে।
- ৫.৫ কেজি – ৭৯২ টাকা
- ১২.৫ কেজি – ১,৮০১ টাকা
- ১৫ কেজি – ২,১৬১ টাকা
- ১৬ কেজি – ২,৩০৫ টাকা
- ১৮ কেজি – ২,৫৯৩ টাকা
- ২০ কেজি – ২,৮৮১ টাকা
- ২২ কেজি – ৩,১৬৯ টাকা
- ২৫ কেজি – ৩,৬০১ টাকা
- ৩০ কেজি – ৪,৩২১ টাকা
- ৩৩ কেজি – ৪,৭৫৩ টাকা
- ৩৫ কেজি – ৫,০৪১ টাকা
- ৪৫ কেজি – ৬,৪২৮ টাকা
এই নতুন দাম এপ্রিল মাসের জন্য কার্যকর থাকবে।
বিজ্ঞাপন