Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

বিজ্ঞাপন

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ। গতকাল বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।

এর আগে গত ২ মার্চ সবশেষ মার্চ মাসের জন্য সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেসময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার