বিজ্ঞাপন
দাম বাড়ার পর আজ নতুন দরে বিক্রি হচ্ছে সোনা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সোনার দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।
অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা গুনতে হচ্ছে। যেখানে গতকাল সোমবার (৩০ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩
বাজুস জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন