বিজ্ঞাপন
মুদ্রানীতি ঘোষণা স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
বিজ্ঞাপন
চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই নীতি ঘোষণা করার কথা ছিল।
চলতি মাসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করতে চায়। জানুয়ারিতে মূল্যস্ফীতি কমলে মুদ্রানীতি হয়তো কিছুটা শিথিল করা হতে পারে। এ কারণে চলতি মাসের মূল্যস্ফীতির তথ্য পাওয়ার পর তা পর্যালোচনা করে মুদ্রানীতির ধরন ঠিক করা হবে।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের মতামতের ভিত্তিতে মূল্যস্ফীতির হার প্রত্যাশিত মাত্রায় না কমার বিষয়ে কিছু ব্যাখ্যা দিতে হচ্ছে। এ জন্য মুদ্রানীতি পরবর্তীতে ঘোষণা স্থগিত করা হবে।
এর আগে মুদ্রানীতি কমিটি গত ২২ জানুয়ারি বৈঠক করে এর কাঠামো চূড়ান্ত করেছিল।
বিজ্ঞাপন