Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির কবলে পড়ে আতঙ্কিত প্রসূতি অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন। এতে নবজাতকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে ভুক্তভোগীর স্বামী আবদুল্লা আল নোমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমান জানান, অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে তিনি যশোর যাচ্ছিলেন। গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছলে সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয় সাত-আটজনের একদল মুখোশধারী ডাকাত। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।

আবদুল্লা আল নোমান আরও বলেন, ডাকাতির ঘটনায় আমার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন, কিন্তু নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় আমি মামলা করেছি। পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, আমি তাকে চিনতে পেরেছি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুতই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করা সম্ভব হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার