Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মোগরা ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও আসন্ন মোগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সায়েব আলী জুলাই আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি।

এ ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার পরপর রাতেই আখাউড়া থানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং গ্রেপ্তার সাহেব আলির মুক্তি চান। অভিযোগ উঠেছে থানা ফটোক অবস্থানকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওয়া দেয়। 

এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ জানান, সায়েব আলী আওয়ামী লীগ নেতা নন কিংবা তার দলীয় কোন পদবীও নেই। বরং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র লোকজন প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এনসিপির আখাউড়া উপজেলার আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়েছিলেন। এ সময় পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করাকালে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। 

যদিও বিএনপি’র পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে আখাউড়া  উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু জানান, এনসিপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। বরং বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানা ফটোকে অস্থিরতা করছিল। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় কয়েকজন বিএনপি নেতাকর্মীরা তাদের মধ্যে বিষয়টি সুরাহা করে দেয়। 

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ২০২৪ সালের মামলা। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে এসেছিল সেখানে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার