বিজ্ঞাপন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
বিজ্ঞাপন
বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননী কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে অনশনে বসা ওই নারী প্রেমিক বেলাল গাজীর স্ত্রীর মারধরের শিকার হয়ে শনিবার সকালে তালতলী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অনশনরত ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান ছিল। এরপর স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে আরও দুই সন্তানের জন্ম হয়। সব মিলিয়ে পাঁচ সন্তানের জননী তিনি।
গত বছর একই এলাকার বেলাল গাজী পার্শ্ববর্তী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। ধান চাষের সুবাদে জয়নাল হাওলাদারের বাড়িতে বেলাল গাজী নিয়মিত যাতায়াত করত। যাতায়াতের সূত্র ধরে ওই নারীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বেলাল গাজী তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।