বিজ্ঞাপন
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
বিজ্ঞাপন
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি রাজশাহীর কিছু এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড ও টার্মিনাল এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
অন্যদিকে, রাজশাহীতেও বুধবার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেসকো। প্রতিষ্ঠানটির রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ১১ কেভি নওহাটা ফিডারে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিদ্যুৎহীন থাকবে দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও এর আশপাশের এলাকা।
নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে নেসকো।