Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

বিজ্ঞাপন

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ।

১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এতো বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছিল।

খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে আমরা যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দিতাম। জব্দ করা পর আমরা আর মালিক পায়নি। একটু পরেই খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আজ সকালের দিকে খাবারগুলো আমরা ফেলে দিয়েছি।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি। দোকান মালিক পলাতক রয়েছে। জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলমান আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার