Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

বিজ্ঞাপন

রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও তার সহযোগী মশিউর রহমান নামে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনার পর তাকে দল থেকে অব্যহতি দিয়ে প্রেস রিলিজ দিয়েছে উপজেলা যুবদল। 

শনিবার (৭ নভেম্বর) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মিজান (৩৫) রামনাথপুর ইউনিয়নের মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এছাড়া আটক অন্যজন হলেন তার সহযোগী একই গ্রামের মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে মশিউর রহমান (২৩)। 

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী হাতেনাতে মশিউরকে আটক করে ও তার দেওয়া তথ্যানুযায়ী যুবদল নেতা মিজানকে আটক করে। এ সময় জনতা দুজনের কাছ থেকে ৯২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের তালিকাও উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে আসে পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ আটকরা দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, যুবদলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ইতোমধ্যে উপজেলা যুবদল থেকে তাকে অব্যহতি দিয়ে প্রেস রিলিজ দেওয়া হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, স্থানীয়রা ৯২ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুজনকে রংপুর কোর্টে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার