বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে টানা আটদিন আন্দোলনের পর কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকালে শিল্প অঞ্চল গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়।
এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় কিছু কিছু পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ জন নির্বাহী ম্যাজিট্রেট নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবিসহ এস আর বি ও এপিবিএনের সদস্যরা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টহল অব্যাহত রেখেছেন।