Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

পাবনা সদর উপজেলার ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আখতার রিখা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের চাঁদের আলো ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিখা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী গ্রামের সাইফুল ইসলাম ও মনিরা খাতুন দম্পতির মেয়ে। তিনি শহীদ বুলবুল সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ঘটনার সময় রিখা ছাত্রীনিবাসের নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার রুমমেট বাইরে ছিলেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ছাত্রীনিবাসের লোকজন দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ছাত্রীনিবাসের মালিক আনোয়ারা খাতুন জানান, রিখা প্রায় এক মাস আগে ওই ছাত্রীনিবাসে ওঠেন। ঘটনার সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।

রুমমেট মাহফুজা আক্তার মিষ্টি জানান, তিনি আগের দিন ওই কক্ষে উঠেছেন। ঘটনার সময় বিছানার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার