Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

গভীর রাতে সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

গভীর রাতে সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

বিজ্ঞাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, লরি চাপায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।

পুলিশ জানায়, রাতে শাপলা পরিবহণের একটি বাসে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার