Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

বিজ্ঞাপন

মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) নাটোর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত অনুমোদন করে। নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মাদক সেবনের ওই ঘটনাকে কেন্দ্র করেই শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেলা ছাত্রদলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

এর আগে, শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই তার বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানাল জেলা ছাত্রদল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার