বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে টাইম বোমাসদৃশ একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে টাইম বোমা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মাজারে আগত সাধুদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ঘটনাস্থল থেকে অন্য জায়গায় সরিয়েও নেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি। কুমারখালী থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।