Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী আমিনা বেগম। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম (৬০) স্ট্রোকে আক্রান্ত হওয়ার আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও (৭০) স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে আনা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান। ম

ঙ্গলবার বিকেল ৪টায় তার দাফন সম্পন্ন হয়। এর এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাঁকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতদের ছেলে আলম মিয়া বলেন, আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। হয়তো সেকারণেই তারা একসাথে অসুস্থ হয়ে, একই দিনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি বলেন, বাবাকে ৪টার দিকে দাফন শেষ করে বাড়িতে আসার কিছুক্ষণ পরে ৫টার দিকে আমার মায়ের মৃত্যু হয়। এক দিনেই আমরা এতিম হয়ে গেলাম।

বিষয়টি নিশ্চিত করে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একইদিন কিছু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এরকম ঘটনা খুবই কমই হয়। পরিবারের জন্য বিষয়টি বেদনার। তারা আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতবাসী হোন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার