Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

দেবীদ্বার থেকে ১৪ জনের কক্সবাজার ভ্রমণ, লাশ হয়ে ফিরলেন সীমা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

দেবীদ্বার থেকে ১৪ জনের কক্সবাজার ভ্রমণ, লাশ হয়ে ফিরলেন সীমা

বিজ্ঞাপন

দেবীদ্বার থেকে পরিবার ও স্বজন মিলে ১৪ জন কক্সবাজার ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সীমা। সীমার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের মাতম চলছে।

নিহত সীমা দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের নাজির মন্দের বাড়ির মাহাবুব আলমের বড় মেয়ে। নিহত সীমা ছাড়া তার আরো সাবা ও জাবের হোসেন নামের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তারা সবাই মাদরাসা শিক্ষার্থী।

নিহত সীমা আক্তার কুমিল্লার ‘ফাতেমাতুজ জোহরা মহিলা মাদরাসায়’ আলেম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে দেবীদ্বার থেকে একটি হায়েস ও একটি প্রাইভেট কার নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে পরিবারের ১৪ জন সদস্য গিয়েছিলেন।

সোমবার ভোরে কক্সবাজার পৌঁছে মুহাম্মদীয়া গেস্ট হাউজের পাশে একটি আবাসিক হোটেলে তারা অবস্থান নেয়। সারা দিন ঘোরা ফেরার পর তারা রাত্রিযাপন করে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সুগন্ধা পয়েন্টে সমুদ্র স্নান করতে পরিবারের সদস্যরা হোটেল থেকে দুটি অটোরিকশা করে বের হন।

সমুদ্রে যাওয়ার পথে সীমা আক্তারের ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টায় মরদেহ নিয়ে কুমিল্লার দেবীদ্বার নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছে। রাত পৌনে ১১টা এখনো মরদেহ এসে পৌঁছেনি।

মরদেহের সঙ্গে থাকা সীমার সম্পর্কে চাচা আব্দুল বাতেন জানান, মরদেহ নিয়ে দেবীদ্বার এসে পৌঁছতে রাত ১২টা থেকে সাড়ে ১২টা বাজতে পারে।

বুধবার (৭ অক্টোবর) সকালে মরদেহ দাফন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার