Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

দেবিদ্বারে মাদক সেবনের সময় আটক, যুবদল নেতা বহিষ্কার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম

দেবিদ্বারে মাদক সেবনের সময় আটক, যুবদল নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সারকে (৫০) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির ফার্মে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবনের দায়ে তিনজনকেই সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে আব্দুল হাই কায়সার উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর একই রাতে কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার