Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

বিয়ে ছাড়া হাসপাতালে সন্তান জন্ম দিয়ে পালালেন মা, আটক বাবা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

বিয়ে ছাড়া হাসপাতালে সন্তান জন্ম দিয়ে পালালেন মা, আটক বাবা

বিজ্ঞাপন

কুমিল্লার দেবীদ্বার ‘স্কয়ার হাসপাতালে’ সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে তার বাবার হাতে তুলে দিয়ে পালালেন এক কুমারী মা। এমন চাঞ্চল‍্যকর ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা মো. মমিন হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক কুমারী নারী দেবীদ্বার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। বিকেল ৪টার দিকে নবজাতককে তার বাবা মো. মমিনের হাতে তুলে দিয়ে তিনি হাসপাতাল থেকে চলে যান।

জানা যায়, কুমারী নারী ও মো. মমিনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

ওই সম্পর্কের সূত্র ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েও কুমারী নারী গর্ভবতী হন। তবে পরিবারের পক্ষ থেকে এ সম্পর্ক ও সন্তান গ্রহণ না করার বিষয়টি জানা গেছে।

নবজাতকের কুমারী মা দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের কবির হোসেনের মেয়ে। আর নবজাতকের বাবা হিসেবে পরিচয় দেওয়া মো. মমিন (২৪) একই এলাকার সাজু মিয়ার ছেলে।

এদিকে রবিবার রাত ৮টার দিকে মো. মমিনকে পুলিশ আটক করে।

বর্তমানে নবজাতকটি দেবীদ্বার স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন বলেন, ‘শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ যদি শিশুটিকে নিতে চান, তাহলে পরিবারের কাছে দেওয়া হবে। আর পরিবার যদি শিশুটিকে নিতে না চায়, তাহলে আমরা শিশুটিকে সরকারি হেফাজতে নেব।’

এ ব‍্যাপারে শনিবার দিবাগত রাত পৌনে ১টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আমরা নবজাতকের বাবাকে থানা হেফাজতে রেখেছি।

সমাজ সেবা কর্মকর্তাও এসেছিলেন। উভয় পরিবারের সঙ্গে কথা হয়েছে। ওদের আনুষ্ঠানিকভাবে রাতেই বিয়ে পড়িয়ে নবজাতককে বাবা-মায়ের হেফাজতে দেওয়া হবে এবং বিয়ের পর প্রতি মাসে স্বামী-স্ত্রী সন্তানসহ সমাজসেবা কার্যালয় এবং থানায় হাজিরা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার