Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআইয়ের মৃত্যু

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআইয়ের মৃত্যু

বিজ্ঞাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান টিটোন নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান টিটোন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ একটি আইপিএস ঠিক করার চেষ্টা করছিলেন ওই এসআই। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার