Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

আজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

আজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকাসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার