Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ক্যাফের আড়ালে ‘অসামাজিক কার্যকলাপ’, ৫ তরুণ-তরুণী আটক

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

ক্যাফের আড়ালে ‘অসামাজিক কার্যকলাপ’, ৫ তরুণ-তরুণী আটক

বিজ্ঞাপন

অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ রংপুর নগরীর টার্মিনাল এলাকায় অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালিয়ে ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক পাঁচজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নগরীর টার্মিনাল এলাকায় ক্যাফে গ্রিন ভ্যালিতে খাবার বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে-এমন তথ্য পুলিশের কাছে আসে।

ওই তথ্যের ভিত্তিতে ক্যাফেটিতে নজরদারি বাড়ানো হয়। পরে বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল।

অভিযানের সময় ক্যাফে থেকে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে ক্যাফেটির একজন ম্যানেজার এবং দুই তরুণ ও দুই তরুণী রয়েছেন।

তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার