বিজ্ঞাপন
শুক্রবার ছেলের মৃত্যু, রোববার মারা গেলেন মা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
বিজ্ঞাপন
ছেলের মৃত্যুর একদিন পরেই না ফেরার দেশে চলে গেলেন মা। এমনই ঘটনা ঘটেছে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায়। ওই নারীর নাম আলম আরা খান।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৃত আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আলম আরা খানের ছেলে মুশফিকুর রহমান খান মামুন। ছেলের মৃত্যুর পরদিনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলম আরা খান। রোববার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
মৃতের নাতি মো. মুশফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।