Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বিজ্ঞাপন

মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্ত:জেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

এসময় জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, ‘বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং চালক ও সহকারীদের মারধরের করেন কতিপয় কিছু লোক। এ সময় বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।’

চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা পরিবহন নেতাদের।

এছাড়াও বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার