বিজ্ঞাপন
মায়ের সঙ্গে অভিমান করে যে কাণ্ড ঘটালেন তরুণী!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম
বিজ্ঞাপন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফাতেমা আক্তার তন্বী (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের উরিচ্চার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তন্বী ওই এলাকার তরিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তন্বী গত বছর ডিগ্রি পাস করেন। তার এখনো বিয়ে হয়নি। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তার মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা হতো।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তন্বী নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।