Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

দুর্বৃত্তদের হামলায় কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তরা সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে আল আমিন সৈকতের ওপর অতর্কিতভাকে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে সৈকতকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার