বিজ্ঞাপন
অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১২, সবাইকে ৫০০ করে জরিমানা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
বিজ্ঞাপন
নোয়াখালীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ১২ নারী-পুরুষকে জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
আদালতের পরিদর্শক মো. শহিদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১২ জনকে আবাসিক হোটেল থেকে আটক করা হয়। আজ বিকেলে সবাইকে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ।