বিজ্ঞাপন
কেল্লা বাবার মাজারের ওরসে মিলল ১২ বস্তা টাকা-সোনা-রুপা-বিদেশি মুদ্রা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের সাত দিনব্যাপী ওরসে স্থাপন করা দানবাক্স থেকে পাওয়া গেল ১২ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি উপহার হিসেবে মিলেছে কিছু সোনা-রুপা ও বিদেশি মুদ্রা।
সোনালী ব্যাংকের ১৬ জন কর্মকর্তা ও মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থী মিলে অন্তত অর্ধশত স্বেচ্ছাসেবী টাকা গণনা করছেন।
এছাড়াও মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখির হিসাব ও অন্যান্য সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।
গণনা শেষে সার্বিক হিসাব ও চূড়ান্ত অর্থ সংগ্রহের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া যুগান্তরকে জানিয়েছেন।
কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু যুগান্তরকে জানান, গত ১০ আগস্ট সোমবার থেকে শুরু হয় আখাউড়া খরমপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের সাত দিনব্যাপী ওরস। ১৬ আগস্ট রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত সপ্তাহব্যাপী ওরসে দেশ-বিদেশ থেকে আগত মাজারের ভক্ত-আশেকানরা ৪টি দানবাক্সে ওই টাকা ও সোনা-রুপা এবং বিদেশি মুদ্রা দান করেন।