Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

যেসব এলাকায় আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

যেসব এলাকায় আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিজ্ঞাপন

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশে ডালপালা কাটার জন্য রোববার (২ আগস্ট) সকাল ৮টা থেকে টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতায় সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার