Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হবে আরও এক জোড়া নতুন ট্রেন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হবে আরও এক জোড়া নতুন ট্রেন

বিজ্ঞাপন

চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে পরিচালনার লক্ষ্যে এর ব্যবস্থাপনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রামুর কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পর্যটননগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ আরও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে কাজ করছে। চলতি মাসেই নতুন একজোড়া ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। এতে ঢাকা–কক্সবাজার রুটে ভ্রমণ হবে আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী।

রেলপথ প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। সে লক্ষ্যেই স্টেশনটির পরিচালনা ও সেবার মান আরও উন্নত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।   

আরও পড়ুন
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার