বিজ্ঞাপন
এক পরিবারে ১৪ দৃষ্টি প্রতিবন্ধী: চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
বিজ্ঞাপন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একই পরিবারের ১৪জনই দৃষ্টি প্রতিবন্ধী। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে ইতিমধ্যে ১৪জনকেই চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং অপারেশনের মাধ্যমে একজনের দৃষ্টি ভালো করা সম্ভব হয়েছে। আরও দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাকি ১১ জনের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পর্যাক্রমে চোখে অস্ত্রোপচার করা হবে।
তাদের বাড়ি জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কড়াইয়া হাওর পারের দক্ষিণ ইসলামপুর গ্রামে। দৃষ্টি প্রতিবন্ধীরা হলেন ফখরুল মিয়া, কামাল মুন্সি, সোহান মিয়া, সুপি বেগম, শারমিন বেগম, জগলু মিয়া, ফাইজা বেগম, সাজক মিয়া, আনিকা, লাউল মিয়া ও আকবর আলী।
চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তীতে আরও ৩জনের অস্ত্রোপচার সফল হয়েছে। আগামীকাল তাদের চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। এরপর তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।
এদিকে অস্ত্রোপচারের অপেক্ষামান ০৮জনের ক্ষেত্রেও পরিবারের সম্মতির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। সফল অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন এবং পর্যায়ক্রমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বলে আমরা মনে করি।