Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা, অতঃপর...

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:০৪ এএম

হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা, অতঃপর...

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা পালিয়ে যান। তবে প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। 

শনিবার (২৭ জুন) রাতে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার সাব্বির শেখ উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে সাব্বির শেখকে আটক করেন এবং তার হাতে হ্যান্ডকাফ পরান। এ সময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় সাব্বির শেখকে ছিনিয়ে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার