Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

দুই মাসের সন্তানের কান্না সইতে না পেরে আছাড় দিলেন বাবা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৪৭ এএম

দুই মাসের সন্তানের কান্না সইতে না পেরে আছাড় দিলেন বাবা

বিজ্ঞাপন

ফেনীর ফুলগাজীতে মোহাম্মদ জুনায়েদ নামে নিজের দুই মাস বয়সি সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. সুলতান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা রুনা আক্তারের অভিযোগের পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফুলগাজী ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। তিনি কাত্রা ডাকঘর এলাকার কিতাব আলীর ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, সুলতানের সঙ্গে দুই বছর আগে একই উপজেলার নৌকা বাহাড়তলা গ্রামের আবুল কাশেমের মেয়ে রুনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফেনীর ফুলগাজী উপজেলার ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুই মাস আগে তাদের সংসারে জন্ম নেয় মোহাম্মদ জুনায়েদ। 

রুনা আক্তার অভিযোগ করেন, সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদ তার বাবার কাছে ছিল। শিশুটি বারবার কান্না করছিল। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান শিশুটিকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন রুনা।

তিনি জানান, ঘরে ফিরে তিনি দেখতে পান তার সন্তান মাটিতে ছটফট করছে এবং শ্বাসকষ্টে ভুগছে। এ সময় শিশুর পাশে বসে তার বাবা গাঁজা সেবন করছিল এবং শিশুকে হাসপাতালে নিতে বাধা দিচ্ছিল।

জোর খাটিয়ে পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, হাসপাতালে আনার আগেই আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার