Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩১ এএম

ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে বহিস্কারের চিঠি পোস্ট করা হয়। বহিস্কারের চিঠিতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষর করেন। 

বহিস্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আল আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।

এ ব্যাপারে বক্তব্য জানতে আল আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল আমিনকে দলীয় সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতের কোনো ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। অন্যান্য নেতৃবৃন্দকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার