Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১০:০০ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

বিজ্ঞাপন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাহাদি রাজ শুভ নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।

সৌদি আরব সময় বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদি রাজ শুভকমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ দুলালের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর জীবিকার সন্ধানে সৌদি আরবে যান শুভ। সেখানে তিনি গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাড়ি চালানোর সময় আল কাসিম শহরে দুর্ঘটনার শিকার হন তিনি। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার