Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫১ এএম

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গাছ কাটার কাজের জন্য আজ রবিবার (২৪ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজ চলবে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ পদ্মা আবাসিক ফিডারের (সম্পূর্ণ) আওতাধীন এলাকায় কোনো বিদ্যুৎ সরবরাহ থাকবে না। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার