Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:৩২ এএম

প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিনগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা ও শ্যালক রয়েছেন।

দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার