Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ফুয়েল স্টেশনে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে যুবদল-ছাত্রদল সংঘর্ষ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

বিজ্ঞাপন

যশোরের চৌগাছা উপজেলায় ফুয়েল স্টেশনে তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে চৌগাছা পৌর এলাকার আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩)। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফুয়েল স্টেশনে তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবুর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুপক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌগাছা থানার পরিদর্শক নূরুল আমিন সিকদার বলেন, এ ঘটনায় কেউই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার