Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

বিজ্ঞাপন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দেড় ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান।

সার্জন আরিফ উল হাসান কালবেলাকে বলেন, কচুয়া উপজেলার লক্ষীপুর গ্রামের বাসীন্দা শাহিদা বেগম (৪৫) দীর্ঘদিন এই টিউমার নিয়ে ভুগছেন। আমাদের হসপিটালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরিক্ষা শেষে শুক্রবার অপারেশন কক্ষে (ওটি) দীর্ঘ দেড় ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে তা সফলভাবে সম্পন্ন করা হয়। রোগীর বর্তমান অবস্থা স্বাভাবিক এবং বিপদমুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার