Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

মন্ত্রীকে দুই মিনিটে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করলেন ডিসি!

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

মন্ত্রীকে দুই মিনিটে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করলেন ডিসি!

বিজ্ঞাপন

রংপুরে এক আলোচনাসভার দুই মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে মাত্র দুই মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করেছেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসান।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মন্ত্রীর সামনে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন। তবে কথা বলার সময় তিনি প্রায় প্রতিটি বাক্যে একাধিকবার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে এটি নিয়ে তীব্র হাস্যরস ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণকে ‘অতি-ভক্তি’ এবং পেশাদারত্বের পরিপন্থি হিসেবে অভিহিত করেছেন।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যবৃন্দ, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার