বিজ্ঞাপন
এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
বিজ্ঞাপন
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বরিশাল জিলা স্কুলের ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে। যার মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে। এ স্কুল থেকে বৃত্তি প্রাপ্তির হার প্রায় ৯৮ শতাংশ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে এ নজিরবিহীন সাফল্য।
প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ অর্জন আল্লাহর অশেষ রহমত। আমাদের শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূলভিত্তি। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
বিজ্ঞাপন