Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

আজকের ঢাকা: কোথায় কী আয়োজন?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম

আজকের ঢাকা: কোথায় কী আয়োজন?

বিজ্ঞাপন

যানজট আর হুটহাট সড়ক অবরোধ— ঢাকার নিত্যদিনের সঙ্গী। নানা কর্মসূচির কারণে হঠাৎ করেই স্থবির হয়ে পড়ে শহরের যান চলাচল। অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে তাই সকালে বের হওয়ার আগেই চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন আজকের সূচিপত্রে। শনিবার (২৪ অক্টোবর), দিনের শুরুতেই জেনে নিন ঢাকার কোথায় কী আয়োজন ও কর্মসূচি রয়েছে।

জাতীয় ইমাম সম্মেলন: শনিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের সপ্তম তলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বিশেষ অতিথি থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

কপ৩১ সামনে রেখে জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও সংলাপ: এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরডাপ মিলনায়তনে কপ৩১ সামনে রেখে জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অবস্থানপত্র তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী। এতে সভাপতিত্ব করবেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার