Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

বিমানবন্দর এলাকায় ভিক্ষুক-ভবঘুরের উৎপাত, আটক আরও ৪০

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

বিমানবন্দর এলাকায় ভিক্ষুক-ভবঘুরের উৎপাত, আটক আরও ৪০

বিজ্ঞাপন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি রোডে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিমানবন্দর থানার বরাতে জানান, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২৮ জনকে আটক করা হয়েছে। বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার