বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (১৫ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
‘ঢাকা হেরিটেজ রান’
সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ‘ঢাকা হেরিটেজ রান’ শুরু হবে। দৌড়টি বুড়িগঙ্গা মঞ্চে (সোয়ারীঘাট) গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মিরপুরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সকাল সাড়ে ৯টায় মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে এলাকায় অনুষ্ঠিত হবে।