বিজ্ঞাপন
রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম
বিজ্ঞাপন
রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিট। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।