Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

ঢাকা মহানগরের ৩ থানায় নতুন ওসি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

ঢাকা মহানগরের ৩ থানায় নতুন ওসি

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছয়জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে রমনা থানার বর্তমান ওসি মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে বদলি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার