বিজ্ঞাপন
এবার ঢাকার রাস্তায় আমেরিকান পতাকাশোভিত রিকশা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রেরে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকার রাস্তায় বিশেষ রিকশা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্কের বার্তা তুলে ধরার কথা জানিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশেষ এই রিকশার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার নকশার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে।
পোস্টে ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন।’
তিনি আরো বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে।’
উল্লেখ্য, ২০২৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।