Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিজ্ঞাপন

প্রতিনিয়ত বেড়ে চলা বায়ুদূষণ রাজধানী ঢাকাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ দশে জায়গা করে নেয় এই শহর। আজ শুক্রবার (১০ এপ্রিল) ও তার ব্যতিক্রম হয়নি—বিশ্বের ১১৯টি শহরের মধ্যে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থেকে ঢাকার অবস্থান দ্বিতীয়।

সকাল ৮টা ৫৫ মিনিটে বায়ুমানের সূচকে ঢাকার স্কোর ছিল ১৯৪, যা শহরটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের দিল্লি, থাইল্যান্ডের চিয়াং মাই ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ২১০, ১৭০ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।   

আরও পড়ুন
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার